Uncategorized
কৃষকের কষ্ট সারাজীবনের…
কৃষক শব্দটির সাথে কষ্টের মিল যেন মুদ্রার এপিঠ-ওপিট। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকের সংখ্যা আশি ভাগের ওপর। “কৃষি ও কৃষক” আমাদের প্রত্যেক মানুষের শেকড়ের সাথে কোন না কোন ভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু শেকড়কে আমরা ভুলে যাই অবলীলায়।
কৃষক শ্রম দিয়ে, ভালবাসা দিয়ে, আপন সন্তানের মতো লালন করেন ফসল। শস্যের পরিচর্যা করেন, সার কীটনাশক দেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত নিজের সাধ্যমত যতœ নেন, কখনো কর্দমাক্ত আবার কখনো কোমড় জলে দাঁড়িয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করেই গ্রহন করেন খাদ্য। অনেকের কপালে তাও জুটে না। তবুও ভালবাসা আর কষ্ট মিশ্রিত কৃষকেরা স্বপ্ন দেখেন নতুনের। কিন্তু কৃষকের কষ্ট সারাজীবনের। আমরা ভাবিনা আমাদের জীবনে তাঁদের কত অবদান রয়েছে।




