slider
কৃতিত্বের সনদ গ্রহন করেন চেয়ারম্যান মানিক সওদাগর

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগরকে সনদপত্র প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধি ও সচিবদের বিশেষ কর্মশালা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসে সম্পন্ন হয়েছে। এদিকে সফল স্বীকৃতির জন্য সনদপত্র পাওয়ায় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগরকে অভিনন্দন জানানো হয়েছে।




