slider

কুড়িগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুড়িগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সাথে ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার, আলোচনা সভা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে হলরুমে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাফর আলী।
এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাবা সৈয়দা জান্নাত আরা, জেলা মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক জনাবা জনাবজেবুন নেচা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব আমান উদ্দীন আহমেদ মন্জু, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাঈদ হাসান লোবান, সদর থানার অফিসার ইনচার্জ জনাব খাঁন মোঃ শাহরিয়ার, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি জনাব রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন নয়ন, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ও যুবলীগ নেতা জনাব মোঃ ফিরোজ শাহী সহ সোশাল মিডিয়া সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ভিডিও কনফারেন্সে সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ৭ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও মোবাইল ব‍্যাংকিংয়ের মাধ‍্যমে ৫ জননারীকে ২০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button