slider

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ কুখ্যাত কারবারি মফিজুল গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম,প্রতিনিধি : কুড়িগ্রামে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ১০২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত কারবারি মফিজুল’কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গত ২২ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ১৯.০৫ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন আলেপের তেপতি নামক স্থানে পাঁকা রাস্তার উপর থেকে ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের কোয়েল পাখির ডিমের খাঁচায় ফওটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button