slider

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবা সহ মাদক কারবারি দম্পতি সহ গ্রেফতার ৩

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ১৭.৩৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন চর ভূরুঙ্গামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি মোঃ আজিজ (৩৬) এবং তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম(৩০) দ্বয়কে তাদের নিজ বসতবাড়ি হতে ০২ কেজি গাঁজা, ৪৩ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম গত ৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২৩:১৫ ঘটিকায় কুড়িগ্রাম থানাধীন উত্তর নওবাস গ্রামস্থ ধরলা ব্রীজ এর পূর্বমাথা থেকে ব্যাটারীচালিত অটোরিক্সার ড্রাইভারের বসার সিটের ভেতর বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় নাগেশ্বরী ধনীগাগলা বানিয়াটারী এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শফিকুল ইসলাম (৩০) কে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button