slider

কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি: বাস ও সিএনজি চালকের দ্বন্দের জেরে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর/ মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে বন্ধ রয়েছে সিএনজি চলাচলও। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল বলেন, গতকাল ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দে জড়িয়ে পড়েন এবং সিএনজি চালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে।

এরই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর/ মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। অতিদ্রুত বিষয়টি সমাধানের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে বলেও জানান ওই শ্রমিক নেতা।

এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button