শিরোনাম

কুষ্টিয়ায় ওলামা পরিষদের বিক্ষোভ : মোদি মানবতা ও ইসলামের দুশমন

ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর চালানো সহিংসতা, মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও বিশেষ মোনাজাত করেছে বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ। মঙ্গলবার বাদ আছর বড় বাজার মসজিদ চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড় শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে আলেম ওলামাসহ সর্বস্তরের হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদ নেতা মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মমিনুল ইসলাম, মাওলানা ইলিয়াস শাহ, মাওলানা আব্দুল হাকিমসহ জেলার ওলামায়ে কেরামবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের ওপর হামলা করা হচ্ছে, মসজিদে আগুন দেয়া হচ্ছে, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই নির্যাতন বিশ্বের কোনো মুসলমান সহ্য করবে না। বক্তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠি সে দেশের সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের নীলনকশা তৈরি করেছে।
বক্তারা আরো বলেন, ভারতের মুসলমানদের অবস্থা এখন খুবই নাজুক, বিভিন্ন এলাকার মসজিদের মিনারে উঠে মাইক ভেঙে ফেলা হচ্ছে, হনুমানের ছবি ও পতাকা বসিয়ে দেয়া হচ্ছে। চোখে অ্যাসিড দিয়ে মুসলমানদের পুড়িয়ে মারা হচ্ছে। বক্তারা বলেন, মোদি মানবতা, ইসলাম ও বাংলাদেশের দুশমন। সারা দেশের মানুষ মোদিকে বাংলাদেশে আসতে দিতে চায় না। নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোনো মূল্যে মোদিকে প্রতিহত করা হবে। জনগণ দলমত নির্বিশেষে মোদির আগমন প্রতিহত করবে। সমাবেশ থেকে মোদিকে বাংলাদেশের প্রবেশের অনুমতি না দেয়ার ন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button