Uncategorized

কুলাউড়ায় আদালতের আদেশ অমান্য করে গৃহনির্মাণের কাজ অব্যহত

কুলাউড়া উপজেলা হাজিপুরে সিনিয়র সহকারী জজ আদালত এর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ পাওয়া গেছে। যে কোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলা সূত্রে জানা যায়,কুলাউড়া উপজেলার হাজিপুর গ্রামের মোঃ আবেদ মিয়া গং বাদী হইয়া বিবাদী মো: আনোয়ার মিয়া গং সিনিয়র সহকারী জজ আদালত ,কুলাউড়া,মৌলভীবাজার এর বাটোয়ারা ১.০৪শতক জমি নিয়ে স্বত্ব ১৯/২০২০ইং মামলা চলছে। বাদী মোঃ আবেদ মিয়া গং আর এস ১০৬৭দাগে (বসত ভিটা রকম) ৪শতক ভুমিতে প্রতিপক্ষ মো: আনোয়ার মিয়া গং জোর- বলে বেআইনি ভাবে কোন প্রকার গৃহ নির্মানের কাজ না করার জন্য মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত কুরাউড়া বাদী আবেদ মিয়া তার দায়েরী স্বত্ব মামলা নং ১৯/২০২০ইং মামলায় বিগত ১৪/১০/২০২০ ইং তারিখ আবেদন করিলে আদালত শুনানী অন্তে বাদী ও ১থেকে ৬নং বিবাদী পক্ষকে নালিশা ভুমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশ মুলক আদেশের নোটিশ বিগত ২১/১০/২০২০ ইং তারিখে মাননীয় আদালতের আদেশ মতে জারিকারক মাধ্যমে বাদী ও ১নং ৬নং বিবাদীগন প্রতি স্থিতাবস্থা বজায় রাখার পরোয়ারা জারি করা হয়। উক্ত স্থিতাবস্থার নোটিশ ১নং বিবাদী আনোয়ার মিয়া প্রাপ্ত হইয়া আরো অধিক ক্ষিপ্ত হইয়া নালিশা বর্ণিত ভুমিতে রড,সিমেন্ট,বালী ইত্যাদি নির্মান সামগ্রী আনিয়া বোইনিভাবে গৃহ নিমার্নের কাজ চালিয়ে যাইতেছেন। বাদী পক্ষ বাধা আপত্তি দিলে তাহা আনোয়ার গংরা না মানায় বাদী কুলাউড়া থানা পুলিশকে অবগত করিলে থানা পুলিশ বিবাদী আনোয়র মিয়াকে বিগত ২৮-১০-২০২০ইং তারিখে দন্ডবিধির ১৫৪ ধারা মোতাবেক নোটিশ প্রদান করিলেও তাহা বিবাদী আনোয়ার মিয়া অমান্য করে দিবা-রাত্রী গৃহ নির্মানের কাযক্রম চালিয়ে যাওয়ায় সরজমিনে শান্তি শৃংখলা দাঙ্গা হাঙ্গামা এবং বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদুস হাসান এর সাথে আলাপকালে শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি জানান, আদালতের স্থিতাবস্থায় নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদেরকে কোন বলা হয়েছে কোন কাজ না করতে। তার পর তারা কাজ করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন স্থিতাবস্থা না মেনে কাজ করায় আদালতকে অবগত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button