শিরোনাম

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করপাতি গ্রামের আবদুল বারেক(৭০), কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার ধীরেন্দ্রনাথ বণিকের স্ত্রী সন্ধ্যা বণিক(৭৫), চাঁদপুর জেলার কচুয়ার লাল মোহন সরকার (৭০)। উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের মকবুল আহমেদ (৮০), কুমিল্লার চান্দিনা উপজেলার গোলাম মোস্তফা (৪৫) ও চাঁদপুর জেলার হাফানিয়া এলাকার শফিকুল ইসলাম(৫৯)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button