শিরোনাম

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), কুমিল্লা শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), কুমিল্লার লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজেটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button