কুমিল্লা-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসানের পক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তাঁর মা মাহমুদা হাসান ও বড় বোন রিজওয়ানা হাসান। বুধবার বিকেলে সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার জুরানপুরস্থ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মাহমুদা ভুঁইয়া, তিনিও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসানের মা মাহমুদা হাসান বলেন, নাঈম হাসানের দাদা, বাবা, চাচা ও চাচাতো ভাইরা তৎকালীন ও বর্তমান সময়ে অসামান্য সমাজ সেবা করেছেন এবং করে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তিনি আরো বলেন, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী মার্কা ঈগল ও নৌকা এবং দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই স্বচ্ছ পরিচ্ছন্ন তরুণ এবং যুগোপযোগী নেতৃত্বের জন্য ব্যারিষ্টার নাঈম হাসানকে ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি তিনি আবেদন জানান।



