শিরোনাম

কুমিল্লা জেলা লকডাউন

সংবাদদাতা, কুমিল্লা : করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। শুক্রবার দুপুরে দেয়া গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, শুক্রবার করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জেলা ও উপজেলার যে কোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতার বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button