slider

কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সনদ ও বৃত্তি প্রদান পূর্ব পরিক্ষা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২৫ নভেম্বর শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশন অন্তর্ভুক্ত সনদ ও বৃত্তি প্রদান পূর্ব ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক হাজার পরিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বৃত্তি ও সনদ প্রাপ্তি উপলক্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রী এই পরিক্ষায় অংশ গ্রহণ করে।
এসোসিয়েশন কুমিল্লার সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, কেন্দ্র সচিব শরিফুল আলম, পরিক্ষা নিয়ন্ত্রক শাহআলম, হল সুপার এমরান হোসেন সাগর, সহকারী কেন্দ্র সচিব বিল্লাল হোসেন, উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুমন, তিতাস উপজেলা প্রাইভেট মাধ্যমিক স্কুল কল্যান সমিতির সভাপতি সালাহ উদ্দিন ভুইয়া,সমিতি সংশ্লিষ্ট রোটারিয়ান মোঃ জিয়াউর রহমান, মোঃ সেলিম সরকার ও মোঃ শাহজাহান মুন্সি স্ব স্ব দায়িত্ব পালন করেন।
পরিক্ষাকে কেন্দ্র করে পরিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণা ও গাড়ি পার্কিং এক ভিন্ন রূপ ধারণ করে কেন্দ্র আঙ্গিনা এবং আশপাশের সড়ক গলিপথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button