slider

কুমারখালীতে শিশুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী মির্জাপুরের নাবালক শিশু মিজানুর রহমানকে হত্যার দায়ে জাফর ওরফে কালু (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার পর পুলিশের কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণ করেন। সাজাপ্রাপ্ত আসামী হলেন, কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নিহত মিজানুর রহমানের সাথে বুলবুল টেক্সাটাইল মিলের শ্রমিক আলম কাজীর সাথে কথাকাটাকাটি হয়। গত ২০১১ সালের ২৯ আগষ্টে সকালের দিকে অভিযুক্ত আলম কাজী ও নিহত মিজানুর রহমানের বাড়ী থেকে দুইজন এক সাথে বাইসাইকেল যোগে বুলবুল টেক্সাটাইল মিলে কাজে যাবার জন্য বের হয়।

এরপর থেকে নিহত মিজানুর রহমান নিখোঁজ হয়।
পরবর্তীতে বিকালের দিকে দূর্গাপুর মোমিন খোন্দকার সাহেবের পুকুরের পিছনে নির্জন স্থানে দুর্গন্ধময় মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ৫ দিন পর নিহতের পিতা তালেব আলী মন্ডল বাদী হয়ে আলম কাজী সহ অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মাহাফুজর রহমান তদন্ডের কার্যক্রম শেষে করে ২০১২ সালের ০১ ফেব্রুয়ারীতে অভিযুক্ত সহ জাফর ওরফে কালু নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button