sliderস্থানিয়

কুড়িগ্রামে ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মহাপরিচালকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে কুড়িগ্রামে ভুটান অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ। সাক্ষাৎকালে তিনি এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান এবং সম্ভাবনাময় অর্থনৈতিক সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

ড. আতিক মুজাহিদ বলেন, “ভুটান অর্থনৈতিক অঞ্চল শুধু কুড়িগ্রামের নয়, গোটা উত্তরাঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এখন দেখার বিষয়—সরকার এ ব্যাপারে কী ধরনের বাস্তব পদক্ষেপ নেয়। ইন শা আল্লাহ, আমরা স্বপ্ন দেখি—একদিন কুড়িগ্রাম হয়ে উঠবে একটি সুন্দর, উন্নত এবং আত্মনির্ভরশীল জেলা।

তিনি আরও বলেন, “আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই স্বপ্নপূরণের পথে নিজেকে নিবেদিত রাখতে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের সবার অঙ্গীকার হোক—সবার আগে কুড়িগ্রাম।

বেজা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ড. আতিক মুজাহিদ ভুটান অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ জোরদার করার অনুরোধ জানান এবং স্থানীয় জনগণের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তার মতে, দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকা এ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় সমঝোতা অনুযায়ী কুড়িগ্রামের ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভুটান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই অঞ্চল বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি, শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।

অনেকেই মনে করছেন, ড. আতিক মুজাহিদের এই পদক্ষেপ ও বক্তব্য কুড়িগ্রামের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবসম্মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button