খেলা

কী শট খেললেন রশিদ খান!

রশিদ খান, আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটারের প্রশংসা এখন সবার মুখে মুখে। জাতীয় দলের জার্সি গায়ে বহু অনবদ্য ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন বিপিএল-আইপিএলেও। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে ব্যস্ত এই তরুণ তুর্কি।

রশিদের অদ্ভুত শট গিলক্রিস্টের প্রোফাইলে

সেখানেও দেখা যাচ্ছে রশিদের মিস্ট্রি বোলিং। বিশেষত ডানহাতি ব্যাটসম্যানদের বারবার সমস্যায় ফেলছে রশিদের স্পিন।
কিন্তু তরুণ এই ক্রিকেটারকে এবার দেখা গেলো ভিন্ন রূপে।
বিগ ব্যাশে খেলা চলছিল সিডনি থান্ডার্সের সাথে অ্যাডিলেড টাইগার্সের। এই ম্যাচে বল নয়, ব্যাট হাতে দলকে টেনে তুললেন রশিদ খান। অদ্ভুত এক শট খেলেছিলেন তিনি। সেই শটেই রশিদের ‘ভক্ত’ হয়ে যান কিংবদন্তি অসি উইকেটরক্ষক অ্যডাম গিলক্রিস্ট। নিজের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে রশিদের সেই অদ্ভুত শর্টের ছবি লাগিয়ে দেন। আর তাতে ক্যাপশন দেন নতুন প্রোফাইল পিকচার।গুগলি ছুঁড়েছেন রশিদ খান

তা নজর এড়ায়নি রশিদ খানের। মাঠের গুগলি নিজের লেখার মধ্যেমে টুইটারেও ছুঁড়ে দেন তিনি। গিলক্রিস্ট এবং ব্রেন্ডন ম্যকালামকে তার মারা শটের নাম জানতে চেয়ে লিখেন, “কী শট ছিল এটা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button