slider

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাবুদ্দিনের ব্যাপক নির্বাচনী প্রচারণা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়া-০২ নির্বাচনী আসনে প্রতীক পাওয়ার পর থেকে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ২০১৩ সনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাবুদ্দিন। তিনি এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক পেয়েছেন।

তিনি তার নির্বাচনী জনসভা গুলিতে প্রতীক পাওয়া ঈগল পাখির মার্কা দেখিয়ে বলেন ঈগল পাখি উন্নয়নের প্রতীক। আপনারা আমাকে ঈগল পাখি প্রতীকে ভোট দিন আমি আপনাদেরকে এলাকার উন্নয়ন দিব। এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করি। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি হল নৌকার ঘাঁটি। আমিও আওয়ামী লীগের লোক, যদিও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কা নিয়ে নির্বাচন করছি। এছাড়া আমি বিগত সংসদ সদস্য থাকাকালীন অনেক রাস্তাঘাটের উন্নতি করেছি এবং বিগত পাঁচ বৎসর বড় বড় মেগা প্রকল্পের কাজ করেছি অথচ বিগত পাঁচ বছরে এলাকার কোন উন্নয়ন চোখে পড়েনি। আমি আশা করি এবারও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমপি উপহার দিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button