slider

কিশোরগঞ্জ ও কটিয়াদীতে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের গ্রেফতার দুই

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: সম্প্রতি র‍্যাব ১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ কর্তৃক এক বিশেষ অভিযানে, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও কটিয়াদী উপজেলা গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযানে চালিয়ে ৪২টি আসনের ১১টি ট্রেনের অগ্রিম টিকেট,নগদ ৪৫০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন সহ ২ জনকে গ্রেফতার করেছে।

র‍্যাব-১৪, সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,তারা নির্ভরযোগ্য সূত্রে খবর পায় যে, একটি রেলওয়ে টিকিট কালোবাজারি চক্র পবিত্র ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনের আশেপাশের এলাকায় ট্রেনের টিকিট, অনলাইনের টিকিট কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে সাধারণ রেল যাত্রিদের মাঝে বেশি দামে বিক্রি করে আসছিল।এরই পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল কিশোরগঞ্জ রেল স্টেশন ও কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় RAB- ১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের এক অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪২টি আসনের ১১ টি ট্রেনের অগ্রিম রেল টিকিট, ৪৫০০নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন সহ কাল বাজারির সাথে জড়িত (১)মোঃ রহমতউল্লাহ (২৯),পিতা মোঃ কাছম আলী গ্রাম: ফুলবাড়িয়া (নওবাড়িয়া), (২)মোঃ মোখলেস ভূইয়া (২২)পিতা কাজল ভূঁইয়া গ্রাম: সহশ্রাম উভয় থানা কটিয়াদী জেলা কিশোরগঞ্জ কে গ্রেফতার করে। উল্লেখ্য যে গ্রেফতারকৃত মোঃ রহমাতুল্লাহ রেলওয়েতে চাকরি করে বলে জানায় এবং মোহাম্মদ মোখলেস ভূইয়া স্থায়ীভাবে গচিহাটা রেলস্টেশনে দোকান নিয়ে ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃত কালো বাজারি চক্রের সদস্যদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানা ও কটিয়াদী মডেল থানায় পৃথক পৃথক দুটি মামলা রজু করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button