slider

কিন্তু শেখ হাসিনার প্রতি দেশের মানুষের বিশ্বাস আছে : পরিকল্পনা মন্ত্রী মান্নান

সুনামগঞ্জ সংবাদদাতা : পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধান, নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। আপনি এখানে নিজের রাজত্ব সৃষ্টি করবেন, নিজের মতের হ্যা আপনি বলেন দেশের মানুষ যদি আপনাকে ভোট দেয় তাহলে দেশ পরিচালনা করেন । কিন্ত সেটা আপনারা করতে চান না আপনারা বোমা মেরে অথবা অসত্য প্রচার করে এইতো গত কয়েকদিন আগে বিএনপির নেতারা গুজব সৃষ্টি করল ব্যাংকে টাকা নাই, টাকা শেষ হয়ে যাবে জলদি টাাক উত্তোলন করেন। কি ভয়ংঙ্কর ষড়যন্ত্র কচুপাতার পানির মতো, তাদের কথায় যদি সবলোক ব্যাংকে হাজির হয়ে যেত তাহলে সবকিছু ধবংস হয়ে যেত। তিনি আরো বলেন,মানুষ তাদের কথামতো যায় নাই বিশ্বাস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সরকারের প্রতি ডিসি ও ওসির প্রতি,আর বিশ্বাস আছে বলেই ঠিক আছে। এই বিশ্বাস ভাঙ্গার জন্য একটি দল দেশে আছে তাদের নিজস্ব উদ্দেশ্যেই কাজ করে তারা রাজনৈতিকভাবে ক্ষেত্রেও আছে অন্যক্ষেত্রে ও আছে।
তিনি রোববার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিপির হল রুমে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button