উপমহাদেশশিরোনাম

কাশ্মীরে বড় জয় পেল গুপকার জোট

জম্মু কাশ্মীরের ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিডিসি) ভোটে জয় পেয়েছে বিজেপি ও গুপকার জোট। ফারুক আবদুল্লাহ নেতৃত্বাধীন স্থানীয় নির্বাচনে জম্মু কাশ্মীরে প্রথম জয় পেয়েছে গুপকার জোট আর এর মাধ্যমে জম্মু কাশ্মীর দখলে রাখল বিজেপি।
ভারতীয় গণমাধ্যম এনডি টিভির বরাতে জানা যায় ২৮০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১০০টি আসন জিতেছে গুপকার জোট। বিশেষ ক্ষমতা ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম ভোট হল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০টি জেলায়।
তার মধ্যে সব ক’‌টির ফল ঘোষণা হয়নি। ৭৪টি আসনে বিজেপি এবং ২৬টি আসনে জিতেছে কংগ্রেস।এক একটি জেলায় ১৪টি করে আসন রয়েছে। ২৫ দিন ধরে আট দফায় ভোট হয়েছে। অবশেষে ফল ঘোষণা। যদিও শ্রীনগরের ফল এখনও ঘোষিত হয়নি।
বিজেপি নেতা তথা নির্বাচনী প্রধান সাইদ শাহনেওয়াজ হুসেইন এই ফলাফলকে বুলেটের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর মানুষের যে আস্থা রয়েছে তারই প্রতিফলন হিসাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই বুঝিয়ে দিচ্ছে যে, তারা বুলেট-গ্রেনেডের বদলে গণতন্ত্রে বিশ্বাস রাখে। তিনি গুপকার জোটকেও কটাক্ষ করেছেন।
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই ফলাফলকে কষ্টার্জিত জয় বলেছেন। তিনি বলেন, মানুষ ৩৭০ ধারাকে মেনে নেয়নি। কাশ্মীরের মানুষ ফের রাজ্যের বিশেষ মর্যাদার জন্য লড়াই করবে।
গত বছর আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। উপত্যকাকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। সেই নিয়ে থমথমে পরিবেশের মধ্যেই এই প্রথম নির্বাচন সম্পন্ন হল সেখানে।
এনডি টিভি/ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button