উপমহাদেশশিরোনাম

কাশ্মিরে হস্তক্ষেপ করুন : জাতিসঙ্ঘকে মালালা

শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া পাকিস্তানি কিশোরী ইউসুফজাই মালালা জাতিসঙ্ঘকে অনুরোধ করেছেন, কাশ্মীরে হস্তক্ষেপ করে ভারতের ‘নির্মম অত্যাচার’ বন্ধ করার ব্যবস্থা করতে। পাকিস্তানি তালিবানের গুলি খাওয়ার পর থেকেই মালালার ঠিকানা লন্ডন।
কাশ্মির ইস্যুতে মালালা জানিয়েছেন, কাশ্মীরে শান্তি ফেরাতে জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক মহল ও পাকিস্তানকে একত্রে ‘কাজ’ করতে হবে। তার কথায়, অন্য সব মানুষের মত, কাশ্মিরিদেরও সাধারণ মানবাধিকার প্রাপ্য। ‘ভয় ও নির্যাতন মুক্ত’ হয়ে তাদের বাঁচা উচিত। তাই, জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক সমাজ, ভারত ও পাকিস্তানের কাছে তার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব, একসঙ্গে কাজ করে কাশ্মিরীদের প্রতি ‘অন্যায়’ বন্ধ করুন, যাতে তারা ‘সম্মানের সঙ্গে স্বাধীনভাবে’ বাঁচতে পারেন।

মালালা
মালালা

মালালার আরো বক্তব্য, সব কাশ্মিরি ভাইবোনই তার হৃদয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। যেভাবে কাশ্মিরে সাম্প্রতিক অশান্তিতে অনেকে হতাহত হয়েছেন, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button