কাশিমপুরে প্রশাসনের নীরব ভূমিকায় চলছে চোলাই মদের রমরমা বাণিজ্য

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে রওশন মার্কেট, হাতিমারা সহ বিভিন্ন এলাকায় চলছে চোলাই মদের রমরমা বাণিজ্য। এসব এলাকায় চোলাই মদ তৈরী এতটাই বেশি যে উঠতি বয়সের যুবক শ্রেণী, বেশি মাত্রায় আসক্ত হচ্ছে।
দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত চলছে নানা অসামাজিক কার্যকলাপ। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় মদ এবং অনৈতিক ব্যবসা, বাণিজ্য সবই চলছে দাপটের সাথে। ভয়ে মুখ খুলে কেউ প্রতিবাদ ও করতে পারছেন না। এলাকার যুব সমাজ মাদক এবং অসামাজিক কাজে জড়িয়ে পড়ায় এলাকাবাসী পড়েছেন বিপাকে।
অনুসন্ধানে জানা যায়, রওশন মার্কেট(মুচিপাড়া) এলাকায় উল্লেখিত ১.অনিল রবি দাস,২.সুরেশ রবি দাস, ৩.সুজন রবি দাস, ৪.মাধুবী রানী, ৫.রতন রবি দাস, ৬.লিটন রবি দাস, ৭.রাজু রবি দাস সহ আরো অনেকেই এরা খুব দাপটের সাথে এলাকায় চোলাই মদের ব্যবসা করছে। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু লোক চোলাই মদ এনে বিক্রি এবং বিভিন্ন স্থানে পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া এলাকায় চলছে অসামাজিক কার্যকলাপ। এমনকি এসব ঘটনা নিয়ে ঘটছে সংঘর্ষ। এলাকাবাসী জানান, এসব বিষয়ে আবেদন-নিবেদন করার পরেও প্রশাসন থেকে কোনো হস্তক্ষেপ পাননি এলাকার জনগন। ফলে এলাকার সচেতন লোকজনদের মধ্যে চরম অসন্তুষ্ট বিরাজ করছে। সব মিলিয়ে উল্লেখিত এলাকা গুলো এখন অসামাজিক কার্যকলাপের আড্ডা খানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। তারা এলাকা গুলোর সামাজিক পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।




