কাশিমপুরে কাউন্সিলরের বিরুদ্ধে শ্রমিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কাশিমপুরে ১নং ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় রেডিয়ালস ইন্টারন্যাশনাল গার্মেন্টসে বেআইনি ভাবে শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদ করায় শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ওসমান গনি লিটনের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায় উক্ত কারখানায় সরকারি বিধিমালা অনুযায়ী শ্রম আইন মানা হয় না এবং যখন তখন শ্রমিক ছাঁটাই করা সহ বিভিন্ন খারাপ আচার-আচরণ করা হয়। এর প্রতিবাদ করায় ৪৭ জন শ্রমিক বেআইনি ভাবে ছাঁটাই করে মালিক পক্ষ।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় আমরা শ্রম আইন অনুযায়ী শান্তি-শৃঙ্খলা ভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় স্থানীয় কাউন্সিলর ওসমানী গনি লিটন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের কাজে যোগদান সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
এ ব্যাপারে একাধিক শ্রমিক নেতার সাথে কথা বলে জানা যায় ওসমান গনি লিটনের নেতৃত্বে শ্রমিকদের আইডি কার্ড ছিনিয়ে নিয়ে জোর পুর্বক সাদা কাগজে সাক্ষর রেখে ৪৭ জন শ্রমিক ছাঁটাই করে দেয়।এর প্রতিবাদ করায় ওসমান গনি লিটনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি প্রদানের মাধ্যমে কাজে যোগ দিতে বাধ্য করছে। এবিষয়ে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দ এসে দেখি উক্ত কারখানায় কোন প্রকার শ্রম আইন মানা হচ্ছে না।
এবিষয়ে শ্রমিকদের সাক্ষরিত একটি লিখিত অভিযোগ শ্রম প্রতিমন্ত্রী ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ঢাকা, মহাপরিচালক শ্রম ভবন ঢাকা, মহাপরিদর্শক কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ভবন ঢাকা, উপ মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর গাজীপুর এসপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার গাজীপুর,ওসি কাশিমপুর থানা বরাবর দিয়েছে। অবশেষে বিভিন্ন শ্রমিক ফেডারেশনের হস্তক্ষেপে শ্রমিকদের সুষ্ঠু সমাধানের জন্য ২৬।০৯।২০২২ ইং তারিখে বাংলাদেশ শ্রম ভবনে মালিক শ্রমিক সরকার ত্রিপক্ষীয় মিটিংয়ের মধ্য দিয়ে বিষয়টি সমাধান হয়।



