slider

কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কলোনি চালানোর অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ (মাতাব্বর পাড়া) এলাকায় আওয়ামী লীগের নেতা ওবায়দুর রহমান রিপন তার পেশী শক্তিকে কাজে লাগিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু কতিপয় অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের মাধ্যমে মাসের পর মাস অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এসকল গ্যাস সংযোগে অতি-নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে। এতে করে যে কোন মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
মাস দুয়েক আগে অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়ার পর আবার নতুন করে গ্যাস সংযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ঐ নেতা স্বীকারোক্তি দিয়ে বলেন, এখানে ৭০টি নয় কিছু কম আছে। আর গ্যাস কি দিনে থাকে। কথার এক পর্যায়ে তিনি রেগে গিয়ে বলেন আপনি কি গ্যাস অফিসে চাকরি করেন। যদি না করে থাকেন তাহলে সাংবাদিক হয়ে আপনারা কেন সেখানে গেলেন।
এদিকে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সাঈমের সাথে কথা বললে তিনি জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কোন সুযোগ নেই। তবে আমরা অবৈধ গ্যাস সংযোগকারীদের সনাক্ত করে অতি দ্রুত আইনি ব্যবস্থা নেব।পরবর্তীতে নাম সহ প্রকাশ হবে চোখ রাখুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button