sliderস্থানিয়

কালীগঙ্গাতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ৬ ডিসেম্বর
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে জুনায়েদ (৩) ও জামিল (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা চাচাতো ভাই।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকা এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।

পুলিশ ও স্থানিয়দের সূত্রে যানা যায়, আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ীর পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। এ সময় খেলার ছলে মাঠের পাশে কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানিয়রা অচেতন অবস্থায় শিশুদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button