slider

কালিয়ায় বিএনপির কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: মামুন মোল্লা,নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামীলীগ সমর্থকের নাম সালামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ।
মঙ্গলবার (১৩ ডিসম্বর) দুপুর ১২ টায় কালিয়া প্রেসক্লাবের হলরুমে উপজেলার জোকা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম খাঁন ওরফে মোঃ সিরাজ খাঁন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, জন্মগতভাব তিনি একজন মুক্তিযাদ্ধা পরিবার ও আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার পৈত্রিক আদি বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রাম। তার দাদা মরহুম ওয়াজদ খাঁন একজন বীর মুক্তিযাদ্ধা ও আওয়ামীল নেতা ছিলেন। তাই, তিনি সক্রিয়ভাবে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু উপজেলা বিএনপির কিছু ব্যক্তি তাকে বিপদগ্রস্ত করার উদ্দশ্যে ও ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্র মূলকভাবে ৭১ সদস্য বিশিষ্ট সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১৬নং ক্রমিক সহ-সাংগঠনিক সম্পাদক পদে তার নাম অন্তর্ভূক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচষ্টা করেন।
তিনি আরো জানান, বিএনপির রাজনীতি তিনি বিশ্বাস করেন না। তিনি কখনো বিএনপি বা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে, তার অজ্ঞাত ও অনুমতি ছাড়া বিএনপিতে নাম অন্তর্ভূক্ত করায় রাজনৈতিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন ও তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। পাশাপশি বিএনপির উল্লখিত কমিটি থেকে তথা বিএনপি থেকে তার নাম বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও সালামাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button