slider

কালিয়াকৈরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক বাবুল সিকদারের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী কে শ্লীলতাহানির অভিযোগ করেন ওই শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় মাতাব্বরেরা কয়েকদিন যাবৎ শিক্ষার্থীর বাবা কে গ্রাম্য সালিসের আশ্বাস দিয়ে আসছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। পরে শনিবার ওই শিক্ষার্থীর বাবাকে প্রধান শিক্ষক ডেকে নিয়ে হুমকি দেয় বলেও জানা গেছে।
শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন বলেন, বাবুল মাস্টার আমার মেয়েকে শ্লীলতাহানি করেছে। সামাজিক মিমাংসার আশায় অভিযোগ দেই নি। আজ (শনিবার) আমাকে প্রধান শিক্ষক ডেকেছিল।
এ ব্যপারে শিক্ষক বাবুল সিকদার বলেন, এসব অভিযোগ বানোয়াট। আমি চক্রান্তের শিকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম বলেন, আমি শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ শুনেছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, অভিযোগ পেয়েছি। আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button