slider

কালিয়ায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মো: মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় “ভোটার হব নিয়ম মেনে ভোট দেব যোগ্যজনে” প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার আরফিন জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, আনসার কর্মকর্তা তপন সরকার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুজন কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউর হক মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহীন শাহী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও ইলোকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button