sliderআইন আদালতশিরোনাম

কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইশরাক

পতাকা ডেস্ক : কারাবাস শেষে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করে আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।
গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়েছিল ইশরাক হোসেনকে। সেখান থেকে তাকে নেয়া হয় সিএমএম কোর্টে। পর তার পক্ষে জামিন আবেদন করেছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলাম।
একইসাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জও করে।
আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি : ইশরাক

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি মন্তব্য করে মুক্তি লাভের পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সারাদেশে এই সরকার মামলা দিয়ে অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। কারাগারে নেতাকর্মীরা কী রকম যন্ত্রণায় আছেন তা আমি এ কয়েক দিন জেলখানা থেকে দেখে এসেছি। আমার এ মুক্তি আজকে জনগণের বিজয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদের চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
এ সময় কেন্দ্রীয় কারাগারের ইশরাককে স্বাগত জানাতে আসা শত শত নেতাকর্মী স্লোগান দিয়ে পুরো কারাগারের আশপাশ এলাকা মুখরিত করে তোলেন। পরে তাকে মোটরসাইকেল ও গাড়ির বহরের মাধ্যমে ঢাকার দিকে নিয়ে আসা হয়।
উল্লেখ্য গত বুধবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাককে গ্রেফতার করে পুলিশ। এদিন মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই দিন আদালতে ইশরাকের জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ দুপুরে আবার আদালতে ইশরাকের আইনজীবীরা জামিন চাইলে আদালত জামিন দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button