কামরান দুর্ধর্ষ ব্যাটিং : ফাইনালে পেশোয়ার

কামরান আকমলের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান সুপার লিগের ফাইনালে ওঠে গেল পেশোয়ার জালমি। বুধবার তারা ১৩ রানে হারিয়ে দিয়েছে করাচি কিংসকে।
লাহোরে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে কামরানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পেশোয়ার করে ৭ উইকেটে ১৭০ রান। জবাবে করাচি ২ উইকেটে করে ১৫৭ রান। বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে খেলা হয় ১৬ ওভারের।
কামরানের ২৭ বলে ৭৭ রানই ছিল ম্যাচের প্রধান আকর্ষণ। এর ফলে পেশোয়ার টানা দ্বিতীয়বারের মতো পিএসএলের ফাইনালে ওঠে গেল। করাচি অবশ্য ভুল কৌশলের কারণে হেরে যায়। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়েও তারা পিছিয়ে পড়ে। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৪ রানের। কিন্তুতা করার মতো সামর্থ্য থাকলেও তা প্রয়োগ করতে পারেনি।
তবে আকমলের ঝড়ো ইনিংসটিই ম্যাচের গতি পাল্টে দিয়েছিল। ২৭ বলে ৫টি চার আর ৮টি ছক্কার ঝলমলে ইনিংসের কাছে অন্য সবকিছুই ম্লান হয়ে গেছে।



