উপমহাদেশশিরোনাম

কাবুলে বিস্ফোরণে ২০ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা অর্ধ শত ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিয়া ধর্মাবলম্বী হাজারারা বিদ্যুতের দাবিতে বিক্ষোভের একেবারে শেষ সময় এই বিস্ফোরণ ঘটে। বিক্ষোভে শত শত লোক উপস্থিত ছিল।
বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো গ্রুপ এখন পর্যন্ত হামলার দায়িত্বও স্বীকার করেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্দ ইসমাইল কাওসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ও আহতদের কাছে ইস্তিকলাল হাসপাতালে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button