slider

কাবাডিতে মেঘনা ক্লাবকে হারিয়ে দাউদকান্দি ক্লাব চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার গৌরীপুর জেনারেল ভুঁইয়া পার্ক সংলগ্ন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কাবাডি ২০২৩-২৪ প্রতিযোগিতায় মেঘনা উপজেলা ক্লাবকে ১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দাউদকান্দি উপজেলা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে চান্দিনা ও মেঘনা ক্লাব মুখোমুখি হয়,খেলায় মেঘনা ক্লাব জয়লাভ করে। দ্বিতীয় পর্বে দাউদকান্দি ও মুরাদনগর মুখোমুখি হয়। এরপর মেঘনা ও দাউদকান্দি মুখোমুখি হয়। কুমিল্লা জেলা ক্রীড়া অফিস আয়োজিত, খেলায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আরাফাতুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। আরো উপস্থিত ছিলেন কাবাডিতে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান,তিতাস জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button