দূর্ঘটনাশিরোনাম

কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে মাটিচাপা পরে উজ্জ্বল মল্লিক নামে তিন বছরের এক শিশু ও তাহমিনা বেগম (২৫) নামে এক মহিলা নিহত হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
এলাকাবাসী জানায়, রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে সোমবার সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনীর পাহাড়ের পাদদেশে থাকা দুইটি ঘর পাহাড় ধসে ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের মধ্যে তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উজ্জ্বল মল্লিকের মরদেহ উদ্ধার করে। পরে তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, পাহাড়ধসে মাটিচাপা পরে এক শিশু ও এক মহিলা মারা গেছেন।
অন্যদিকে বান্দরবানের চিম্বুক সড়কের ৯ মাইল এলাকায় পাহাড় ধসের কারণে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই এসব পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button