কাপাসিয়া ভূমিসেবা সপ্তাহ শুরু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ভূমি অফিসে আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। আজ ৮ জুন দুপুরে কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতনূর মৌসুমী,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলা উদ্দিন শেখ, উপজেলা ভূমি অফিসে নাজির কাম-ক্যাশিয়ার ফারিয়া সরকার ববি, মিউটিশন কাম সার্টিফিকেট সহকারী মাহাবুবুর রহমান, সয়রাত সহকারী শাব্বির আহমেদ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, তরগাও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাহ আলম,সনমানিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল বাসেদ,টোক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মজিবুর রহমান।
প্রধান অতিথি একেএম লুৎফর রহমান বলেন,আপনারা সঠিক ভাবে নথি জমা দিলে ২৫ দিনে নামজারি হয়ে যাবে।




