slider

কাপাসিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের আগুন নিয়ন্ত্রণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কাপাসিয়া অফিসের উদ্যোগে কাপাসিয়া উপজেলার রাওনাট আদর্শ বিদ্যানিকেতনের ও রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আগুন নিয়ন্ত্রণের কৌশল,উদ্ধার, ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ হয়।

আজ ১৮ মার্চ সোমবার দুপুরে রাওনাট আদর্শ বিদ্যানিকেতন মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া ফায়ার স্টেশন লিডার দেওয়ান আজাদ হোসেন, রাওনাট আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো.শাহজাহান, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, ফায়ার ফাইটার মামুন মিয়া,সিফাত হোসেন, রবিউলসহ শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্টেশন লিডার দেওয়ান আজাদ হোসেন জানান,রমজান মাসে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী উচ্চ বিদ্যালয় ও শ্রীপুর উপজেলার ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ে আরো ২ টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button