slider
কাপাসিয়ায় ভোটার দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ৬ষ্ঠ ভোটার দিবস পালিত হয়েছে।
আজ ২ মার্চ শনিবার সকালে কাপাসিয়া উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে এ দিবস পালন করা হয়েছে।
কাপাসিয়া উপজেলার পরিষদ হল রুমে আলোচনা সভা হয়েছে এবং শোভাযাত্রা হয়েছে।
কাপাসিয়া উপজেলার নির্বাচন মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা ডাটা এন্ট্রি অপারেটার মাহাবুব আলম, ফয়সাল আহমেদ, সাংবাদিক শরিফ সিকদার উপস্থিত ছিলেন ।




