slider

কাপাসিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালন করছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর দিনব্যাপি পোস্টার, লিফলেট বিতরণ, র‌্যালি ও মতবিনিময় সভা হয়েছে।
সভায় বক্তারা ডায়াবেটিসের ঝুঁকি মোকাবেলায় ব্যক্তিগত ও পরিবারিক পর্যায়ে নিময় মেনে চলা ও সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন। সিমিন হোসেন রিমি এমপির প্রচেষ্ঠায় কাপাসিয়া উপজেলা ডায়াবেটিস সমিতি মানুষের মাঝে সেবা দিয়ে আসছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেন্টিস এমদাদুল হক, ডায়াবেটিক সমিতির সিও ডাক্তার জুলকারনাইন ইবনে নোমান, সাংবাদিক সাইফুল ইসলাম, নুরুল আমিন সিকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button