slider

কাপাসিয়ায় প্রচারণায় এগিয়ে সিমিন হোসেন রিমি

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী,বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি প্রচারনায় এগিয়ে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে উপজেলার গ্রামে গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করতে রাগ-অভিমান ভুলে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। তিনি বলেন, নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি আরোও বলেন, আমার কাজই হল মানুষের জন্য কাজ করা। আমার রাজনীতি এই কাপাসিয়া থেকে শুরু। আমি জীবনে চুরি করিনি, আমি চোর না, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। আমার যেটা আছে, আমি সেটা দিয়ে মানুষের জন্য করার চেষ্টা করি। আমি সেই চেষ্টাই করি আল্লাহর উপর ভরসা রেখে। এইভাবে আমি আমার জীবনটা পার করে দিতে চাই। কারণ মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না।

তিনি আরও বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব, প্রত্যেকেই সিমিন হোসেন রিমি হয়ে নৌকা মার্কায় ভোট দিতে যাবেন।’

তিনি আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জণসংযোগ করেন। এ-সময় উপজেলার সনমানিয়া ইউনিয়নও কড়িহাতা ইউনিয়নের জণসংযোগ করেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button