কাপাসিয়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আদালতের অভিযান

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকালে কাপাসিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করা, খাদ্য সামগ্রী ঢেকে না রাখা এবং প্রত্যেক খুচরা ও পাইকারী বিক্রির পূণ্যের মূল্য তালিকা দর্শনীয় স্থানে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ এর ৫৩ ধারায় পৃথক পৃথক ০৭টি মামলায় মোট ২৫০০০/- হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে একই অপরাধ পুনরায় না ঘটার জন্য সবাইকে সতর্ক করেন।
কাপাসিয়া বাজারের কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান পরিদর্শন করে প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন। এ সময় কয়েকটি দোকানে নিম্নমানের খেজুর রাখায় ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে রমজানজুড়েই বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট



