slider
কাপাসিয়ায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা

আসাদুল্লাহ মাসুম,কপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কেন্দুয়াব সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দেলোয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজিত চক্ষু শিবিরে দিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৫ মার্চ) দেলোয়ার জেনারেল হাসপাতলের চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান শাওনের নেতৃত্বে মেডিকেল টিম কেন্দুয়াব সরকারী প্রাথকিম বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ টোক ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দুয়াব সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সভাপতি আসাদুল্লাহ মাসুম । দেলোয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গত নয় বছর ধরে চক্ষু শিবিরের আয়োজন করে আসছে।


