slider

কাপাসিয়ায় গরু চুরি প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে মাদক, জুয়াা ও গরু চুরি প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া থানা পুলিশে আয়োজনে ২২ আগস্ট (মঙ্গলবার) দুপুরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুর কবীর, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বক্তব্য রাখেন। জানা যায়, বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপকহারে বৃদ্ধি পায় গরু চুরি। গরু চুর আতঙ্কে গ্রামবাসীকে গোয়াল ঘরের পাশে নির্ঘুম রাত কাটাতে হয়। তবুও কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছিল না গরু চুরির ঘটনা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুর কবীর জানান, পুলিশিং সেবাকে জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে এতে করে ছোট-খাট বিষয়ের জন্য থানায় যেতে হয়না, বিট পুলিশের কার্যালয় থেকেই সমাধান করা হয়। পুলিশের তৎপরতার কারণে নারী নির্যাতন ও সহিংসতা অনেক কমে এসেছে। তিনি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আশার আহবান জানান সমাবেশে স্থানীয় সাধারন জনগন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈকি নেতা-কর্মী, মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button