কাপাসিয়ায় আ.লীগের বিজয় শোভাযাত্রা ও সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামীলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হয়ে কাপাসিয়া পুরাতন ধান বাজারে এসে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শোভাযাত্রা ও সমাবেশে অংশ গ্রহন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় সমাবেশে তথ্যপ্রযুক্তির অডিও পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।




