slider

কাপাসিয়ায়া ক্যান্সার, কিডনি রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইসিস ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৬ জন ব্যক্তির হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কন্যা জনাব সিমিন হোসেন রিমি এমপি।
১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড: আমানত হোসেন খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়গণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। চেক বিতরণ শেষে উল্লিখিত সকলেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button