sliderস্থানিয়

কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার ময়লা অপসারণের দাবী এলাকাবাসী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কাপাসিয়া বাজার সংলগ্ন পাবুর রাস্তার (আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যংকের বিপরীতে) ময়লা আর্বজনা অপসারণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

গত ২ বছর ধরে জমানো ময়লা অপসারণে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া অফিসে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেন স্হানীয় বাসিন্দা হারুন আর রশিদ।

জানাযায়,কাপাসিয়া বাজার সংলগ্ন পাবুর রাস্তায় এ ময়লা আবর্জনা কারণে স্হানীয় ব্যবসায়ী,স্কুলে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয় । ময়লা আবর্জনা স্তূপের জায়গাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হওয়ায় এলাকাবাসী কয়েকবার উদ্যোগ নিয়েও ময়লা অপসারণ বা দেয়াল দিতে পারেনি।

প্রবাসী রফিকুল ইসলাম জানান আমরা ময়লা পরিস্কার জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি তাই স্হানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ব্যবসায়ী ফারুক হোসেন ও রেহান উদ্দিন খান বলেন এ ময়লা আবর্জনা কারণে বিভিন্ন ধরনের রোগ জিবানু বৃদ্ধি পাচ্ছে আমরা জরুরি ভাবে এর প্রতিকার চাই।

স্থানীয় ইলেকট্রিক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল্লাহ (৫০) বলেন, “আমার দোকানের পাশেই ময়লার স্তূপ পড়ে থাকে। অনেক সময় ক্রেতারা দুর্গন্ধের কারণে আমাদের দোকানে আসতেই চান না। আমি নিজে হার্টের রোগী—এই গন্ধে দোকানে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। এতে আমার ব্যবসা ও রোজগার চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এলাকাবাসী মিলে একাধিকবার ময়লা সরানোর উদ্যোগ নিয়েও সফল হতে পারিনি। যদি উপজেলা প্রশাসন ময়লাগুলো সরিয়ে নিত, তাহলে আমাদের অনেক উপকার হতো।”

একই এলাকার দিনমজুর করিম মিয়া (৪৫) জানান, “চারপাশে এমন দুর্গন্ধ ছড়ায় যে পরিবার নিয়ে বসবাস করাটাই কঠিন হয়ে গেছে। দ্রুত ময়লা সরানো না হলে স্বাস্থ্যঝুঁকিও বাড়বে। আমরা চাই, সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা নিক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button