
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়া সদরের বাজারসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে আকস্মিকভাবে যান তিনি। এ সময় বাজারে উপস্থিত ক্রেতারা এমপিকে কাছে পেয়ে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেন।
বাজার পরিদর্শনকালে এমপি সালাউদ্দিন আইয়ূবি বিভিন্ন পণ্যের মান ও মূল্য যাচাই করেন। ব্যবসায়ীদের মূল্য তালিকা পরীক্ষা করেন এবং পাইকারি ও খুচরা দামের পার্থক্য সম্পর্কে খোঁজ নেন। কয়েকটি পণ্যের দামে অস্বাভাবিক তারতম্য দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেন।
এ সময় বাজার তদারকিতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
বাজার মনিটরিং শেষে এমপি সালাউদ্দিন আইয়ূবি বলেন,
“রমজান মাসে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে— এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অবশ্যই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “রমজান এলেই বাজার অস্থির হয়ে উঠবে— এই মানসিকতা থেকে বের হতে হবে। শুধু রমজান নয়, বছরের প্রতিটি দিনই বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা মাঠে থাকবে। অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ক্রেতারা এমপির এমন সরাসরি বাজার তদারকিতে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শেফাউল হক, জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার আমীর মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা,
বাজার মনিটরিং কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবির।নবনির্বাচিত সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ূবি।




