sliderস্থানিয়

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় কাপাসিয়া সদর ইউনিয়নের বর্জুনা ৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয় ওয়ার্ডের প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাহিদ মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা কাজী আফতাব উদ্দিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকা মোক্তার, সাবেক সভাপতি আব্দুল হক মীর, সাধারণ সম্পাদক দিলীপ মজুমদার, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী মীর, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও তাঁর সহধর্মিণীসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন।
শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button