কাপাসিয়ায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি “ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষি বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
শুক্রবার ৫ জুলাই দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে তিনদিন ব্যাপী ফল মেলা, জিআর ফান্ড থেকে ৮৬ টন চাউল,৩৯ বান্ডিল টিন, ৬৫ নগদ অর্থ ও প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির ব্যক্তিগত তহবিলথেকে ৬ জনকে ৩০ হাজার টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।



