slider

কাপাসিয়ায় ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ২য় বার্ষিক ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা এবং তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি রাতে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোয়াইব হজ্ব ট্রাভেলস ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘ এবং বৃহত্তর পিরোজপুর এলাকাবাসীর উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।

শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিস প্রোপ্রাইটর ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সভাপতি শোয়াইব হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় ক্বেরাত এবং কোরআন মাহফিলে তাফসির পেশ করেন হাফেজ কারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী দা.বা. ও মুফতি মাহমুদুল হাসান সহ এলাকার উলামায়ে কেরাম গন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড: আমানত হোসেন খান, ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম মোড়ল,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মা মনি এন্টারপ্রাই এমডি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:মমিরুল ইসলাম, পৃষ্ঠপোষক মদিনা গ্রুপের গাজীপুর শাখা ব্যবস্থাপক মো: বিল্লাল খান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর এস এম রফিক, ইউপি সদস্য মো: কবির হোসেন কফিল উদ্দিন, আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম খান কেসলু, কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিন বিন জালাল,সিনিয়র শিক্ষক তানভীর আহমেদ,মো: শেখ শফিউদ্দিন, মো: কামাল হোসেন ।

ইমাম ও শিক্ষকদের মধ্যে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ খান বিনা খরচে ওমরা পালনের সুব্যবস্থা, দ্বিতীয় স্থান অধিকারী মাওলানা মিনহাজুল ইসলাম পেলেন ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান মহসিন পেলেন ২০ হাজার টাকা। ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ মিজানুর রহমান কে বিনা খরচে ওমরা পালনের সুব্যবস্থা,দ্বিতীয় স্থান অধিকারী মোঃ রোহান সিকদার পেলেন ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী মো: খাইরুল ইসলাম পেলেন ২০ হাজার টাকা। সর্বমোট ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button