sliderস্থানিয়

কাপাসিয়ায় এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাহজাহান স্মৃতি এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাপাসিয়া শহীদ গিয়াস উদ্দিন উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মনোযোগী অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও শিক্ষা-অনুরাগী সমাজসেবক শিল্পপতি ফ.ম.মমতাজ উদ্দিন রেনু, আইআরডিও চেয়ারম্যান ডা.মাসুদুল আলম মজিব, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সাত্তার শেখ, কেন্দ্র সচিব খালেদ মোশাররফ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জসিম। এছাড়াও শিক্ষাবিদ, সমাজসেবক, কবি-সাহিত্যিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফ.ম.মমতাজ উদ্দিন রেনু বলেন, “শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়; শিক্ষা মানুষকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। গ্রামের শিশুরা যদি সঠিক সুযোগ পায়, তারাই একদিন দেশের বড় সম্পদে পরিণত হবে। কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক অভাবে পিছিয়ে না পড়ে— সেটিই আমাদের লক্ষ্য।”

ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদের উৎসাহিত করা এবং পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, এবার কাপাসিয়া ও মনোহরদী উপজেলার ১৭১টি বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে একটি সুশিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button