বিজ্ঞান ও প্রযুক্তি

কাঠের কি-বোর্ড

টেকনোলজির যুগে এখন নিত্যনতুন ডিভাইস আবিষ্কার হওয়া আহামরি কোনো ব্যাপার না। এই মুহূর্তে বাজারে অনেক ডিজাইনের কম্পিউটার কি-বোর্ড থাকলেও ছিল না কাঠের কি-বোর্ড। এবার সেটিও চলে এসেছে।
কাঠের এই কি-বোর্ড বাজারে নিয়ে এসেছে অরি নামের একটি সংস্থা। এটি মূলত ওয়ারলেস কি-বোর্ড।
এই কি-বোর্ডটিতে টাইপিংয়ের সময় যেমন ভালো স্পিড পাওয়া যাবে, তেমনি মিলবে স্বস্তিও।
এ কি-বোর্ডটির নাম অরিস বোর্ড অ্যাসেনশিয়াল উডেন ওয়ারলেস কি-বোর্ড।
এই কি-বোর্ডটির জন্য দাম গুনতে হবে অনেক। ১৫০ ডলারের বিনিময়ে হাতে পাবেন এটি। বাংলাদেশী মুদ্রায় ১২ হাজার টাকাও বেশি।
কাঠের এই কি-বোর্ডটি বানানো হয়েছে এক টুকরো কাঠ কেটে। এর ডিজাইনে আছে বৈচিত্র্য। যেকোনো উইন্ডোজ কিংবা আইওএস ডিভাইসে কি-বোর্ডটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button